আপনার সন্তুষ্টিই আমাদের লক্ষ্য। পণ্য হাতে পেয়ে যদি কোনো কারণে অসন্তুষ্ট হন, তাহলে আমাদের এই নীতিমালা অনুসরণ করুন—আমরা যত দ্রুত সম্ভব আপনার টাকা ফেরত দেব বা পণ্য বদলে দেব।

পণ্য ফেরত বা বদলানোর শর্তগুলো:

আমরা নিচের শর্তগুলো পূরণ হলে আপনার পণ্য ফেরত বা বদলানোর অনুরোধ গ্রহণ করি:

  1. সময়সীমা: অর্ডার ডেলিভারি পাওয়ার ৭ (সাত) কার্যদিবসের মধ্যে ফেরত/বদলানোর অনুরোধ জানাতে হবে।

  2. পণ্যের অবস্থা: পণ্যটি অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং মূল প্যাকেজিং (বক্স, ফয়েল, লেবেল) সহ সংরক্ষিত থাকতে হবে। কোনো দাগ, স্ক্র্যাচ বা ব্যবহারের চিহ্ন থাকলে ফেরত গ্রহণযোগ্য হবে না।

  3. আনবক্সিং ভিডিও বাধ্যতামূলক (শুধুমাত্র ইলেকট্রনিক্স ও স্পিকারের জন্য):
    ডেলিভারি ম্যানের কাছ থেকে পণ্য গ্রহণের সময় পুরো আনবক্সিং প্রক্রিয়ার একটি স্পষ্ট ভিডিও (অন্তত ৩০ সেকেন্ড) আমাদের কাছে জমা দিতে হবে। এই ভিডিওতে প্যাকেট খোলা থেকে শুরু করে পণ্যটি বের করা পর্যন্ত দেখতে হবে। এটি ছাড়া কোনো ইলেকট্রনিক পণ্যের রিটার্ন প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়।

  4. কারখানার ত্রুটি: পণ্যে যদি কারখানাগত কোনো ত্রুটি (ডেড পিক্সেল, চার্জ না হওয়া, ব্লেড ঠিকমতো না কাটা ইত্যাদি) থাকে, তবে তা আমাদের টিম যাচাই সাপেক্ষে বিনামূল্যে বদলে দেওয়া হবে।

যেসব পণ্য ফেরত/বদলানো যাবে না (Exceptions)

নিচের শর্তে পণ্য ফেরত বা বদলানো সম্ভব নয়:

  • সিল খোলা বা ব্যবহার করা কোনো ইলেকট্রনিক ডিভাইস (যদি না এটি কারখানাগত ত্রুটিপূর্ণ হয়)।

  • ব্যক্তিগত স্পর্শের পণ্য (যেমন: ইয়ারবাডের ইয়ারটিপ, ব্যক্তিগত কেয়ার টুলস)।

  • কোনো অর্ডারের প্যাকেট খোলার পর যদি দেখা যায় পণ্যটি ঠিক আছে, কিন্তু গ্রাহকের ‘পছন্দ না হওয়া’ কিংবা ‘রং ভালো না লাগা’-এর কারণে ফেরত চাওয়া হয় (শুধুমাত্র বদলানোর সুযোগ থাকতে পারে, যা স্টক সাপেক্ষে)।

  • স্পেশাল অফার বা ডিসকাউন্টে কেনা পণ্য (এই ক্ষেত্রে নীতি ভিন্ন হতে পারে)।

Shop
Search
Account
1 Wishlist
0 Cart
Shopping Cart

Your cart is empty

You may check out all the available products and buy some in the shop

Return to shop
Email: clickfastbd.com@gmail.com