ClickFast BD-তে কেনাকাটা করার আগে আমাদের এই শর্তাবলী পড়ে নিন। এখানে আপনার অধিকার, আমাদের দায়িত্ব ও লেনদেনের সকল নীতি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে।
১. সাধারণ শর্তাবলী (General Terms)
ClickFast BD (এখন থেকে সংক্ষেপে ‘আমরা’ বা ‘কোম্পানি’ হিসেবে উল্লেখিত) একটি অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম, যা ইলেকট্রনিক্স, কিচেন অ্যাকসেসরিজ, স্পিকার ও মোবাইল ডিভাইস বিক্রি করে থাকে।
এই ওয়েবসাইট ব্যবহার করে অর্ডার দেওয়ার অর্থ হলো, আপনি আমাদের এই শর্তাবলী ও নীতিমালায় সম্পূর্ণভাবে সম্মত হয়েছেন।
আপনি যদি এই শর্তাবলীর কোনো অংশের সাথে দ্বিমত হন, তাহলে অনুগ্রহ করে আমাদের সাইট ব্যবহার করবেন না এবং অর্ডার দেবেন না।
২. অ্যাকাউন্ট নিবন্ধন ও নিরাপত্তা (Account Registration & Security)
অর্ডার দেওয়ার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হতে পারে। অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার দেওয়া সকল তথ্য (নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল) সঠিক ও বাস্তব হতে হবে।
আপনার অ্যাকাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ডের নিরাপত্তা সম্পূর্ণভাবে আপনার নিজস্ব দায়িত্ব। অন্য কাউকে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে দেবেন না।
আপনার অ্যাকাউন্ট দিয়ে করা প্রতিটি অর্ডার আপনার পক্ষ থেকে বৈধ বলে বিবেচিত হবে।
৩. পণ্যের তথ্য ও মূল্য নির্ধারণ (Product Information & Pricing)
আমরা আমাদের ওয়েবসাইটে পণ্যের বিবরণ, ছবি, স্পেসিফিকেশন ও দাম যথাসম্ভব সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করি। তবে প্রযুক্তিগত ত্রুটি বা মানবিক কারণে কোনো তথ্যে ভুল থাকলে আমরা তার জন্য দায়ী থাকব না।
পণ্যের দাম যেকোনো সময় পরিবর্তন হতে পারে, যা অর্ডার কনফর্মের সময় প্রযোজ্য হবে।
ক্যাটালগে প্রদত্ত পণ্যের ছবি শুধুমাত্র ইলাস্ট্রেটিভ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে; মূল পণ্যের রং বা ডিজাইনে সামান্য তারতম্য থাকতে পারে।
৪. অর্ডার গ্রহণ ও বাতিলকরণ (Order Acceptance & Cancellation)
অর্ডার দেওয়ার পর তা আমাদের টিম যাচাই করবে। যাচাই শেষে অর্ডার কনফর্ম হলে আপনি একটি কনফার্মেশন মেসেজ/ইমেইল পাবেন।
নির্দিষ্ট কোনো পণ্য স্টকে না থাকলে, অথবা অর্ডারের তথ্য সঠিক না হলে আমরা অর্ডারটি বাতিল বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করি। সেক্ষেত্রে আপনার দেওয়া টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।
অর্ডার দেওয়ার ১ ঘণ্টার মধ্যে গ্রাহক নিজেও চাইলে অর্ডার বাতিল করতে পারেন (যদি পণ্য প্যাকেজিং বা ডিস্প্যাচ না করা হয়ে থাকে)।